Collector
মোহাম্মদপুরে আসাদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার | Collector
মোহাম্মদপুরে আসাদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার
Jagonews24

মোহাম্মদপুরে আসাদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন- মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)। শুক্রবার (১৭ এপ্রিল) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৫ এপ্রিল দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় ছুরিকাঘাতে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে র‍্যাব-২ অভিযান শুরু করে। ভিডিও ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িত মো. আসাদুল (ভিডিও ফুটেজে ৫ নম্বর চিহ্নিত) এবং মো. শাওনকে (ভিডিও ফুটেজে ৬ নম্বর চিহ্নিত) গ্রেফতার করা হয়। আরও পড়ুনবাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২  মেজর এম মুবীন রহমান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান- ঘটনার সময় অন্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, এ হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল। বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। টিটি/কেএসআর

Go to News Site