Collector
অনৈতিকতার অভিযোগে ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার | Collector
অনৈতিকতার অভিযোগে ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার
Boishakhi News24

অনৈতিকতার অভিযোগে ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক অনিয়মের অভিযোগে গঠিত শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মালেকা খানম সারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। কোটা সংস্কার Read More

Go to News Site