Collector
বাকিতে চা না দেয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ | Collector
বাকিতে চা না দেয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
Somoy TV

বাকিতে চা না দেয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার খালধারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার শাহজাহানের চায়ের দোকানে চা পান করতে যান একই গ্রামের বাসিন্দা রিপন হোসেন। আগের পাওনা টাকা পরিশোধ না করায় তাকে নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পর পুকুরে মিলল কিশোরীর মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, 'সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।' শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, 'বাকিতে চা বিক্রি না করা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

Go to News Site