Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। আজ ১৭ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর হযরত শাহজালাল (র) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Go to News Site