Collector
গাজা যুদ্ধবিরতি: সরাসরি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-হামাস | Collector
গাজা যুদ্ধবিরতি: সরাসরি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-হামাস
Somoy TV

গাজা যুদ্ধবিরতি: সরাসরি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-হামাস

গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে সরাসরি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস। কায়রোতে গোপন বৈঠকে উঠে এসেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ, মানবিক সহায়তা আর ইসরাইলের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন। মধ্যপ্রাচ্যের এই সংলাপ নতুন করে কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।মিশরের রাজধানী কায়রোতে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও হামাস। সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন, আর হামাসের পক্ষে প্রধান আলোচক ছিলেন খলিল আল-হাইয়া। মার্কিন পররাষ্ট্র দফতর কিছু না জানালেও, এই বৈঠককে গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈঠকের মূল আলোচনায় উঠে আসে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন প্রসঙ্গ। গাজা উপত্যকায় ইসরাইলি হামলা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং অবরোধ শিথিলের দাবিতে জোর দেন আল-হাইয়া। একইসঙ্গে এই শর্ত পূরণ না হলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করেন তিনি।   আরও পড়ুন: যতক্ষণ ইসরাইল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ নয়: হামাস নেতা অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রস্তাবে গুরুত্ব পাচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ। সূত্র বলছে, ইসরাইল প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হলেও, তার বিনিময়ে হামাসের অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি চেয়েছে। তবে হামাস এই প্রস্তাবকে ‘অসম ভারসাম্যপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে। উপত্যকায় ইসরাইলি হামলা বন্ধ এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি তুলেছে গোষ্ঠীটি। গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় বন্ধ হয়নি ইসরাইলি হামলা। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি চুক্তির পরও দখলদারদের হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে গাজা শাসন, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক বাহিনীর মোতায়েন এসব প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে।

Go to News Site