Collector
ধর্ম-দল আলাদা হলেও দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে | Collector
ধর্ম-দল আলাদা হলেও দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
Jagonews24

ধর্ম-দল আলাদা হলেও দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আমাদের ধর্ম-দল আলাদা থাকতে পারে, তবে দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‌‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। আব্দুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টানসহ সবাই মিলে একটা পরিবার। আমাদের মধ্যে এই পরিবারের বন্ধন যুগ যুগ ধরে ছিল। মাঝখানে অনেকে সেটা ছিন্ন করার চেষ্টা করেছে এবং এখনো হয়তো করবে। কিন্তু আমাদের যে সংস্কৃতি-সাহিত্য, সেটাকে কখনো ধর্ম দিয়ে আলাদা করা যাবে না। বাংলাদেশের মানুষ সব সময় ভাবে যে, ধর্ম যার যার কিন্তু দেশ আমাদের সবার। এই নীতিতে আমরা সবাই বিশ্বাস করি। মন্দিরে থাকা উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে আপনারা মেয়র হিসেবে নির্বাচিত করলে আমি আপনাদের পাশে সব সময় থাকবো। আপনাদের পরিবারের সদস্য হিসেবেই থাকবো। আপনাদের পাশে ঢাল-তলোয়ার হিসেবে দাঁড়াবো। এছাড়াও সিটি করপোরেশন সবসময় অফিসিয়ালি আপনাদের সঙ্গে থাকবে। আরও পড়ুনচিন্ময় দাসের দ্রুত মুক্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংস্কৃতিমন্ত্রীর দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী  ডিএসসিসি প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি সবারই নেতা। তিনি বাংলাদেশের নেতা। তার কথাবার্তা এবং কাজের মধ্যে সেটা ফুটে উঠেছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো ধর্মীয় গণ্ডিতে বাঁধা থাকা যাবে না। প্রত্যেকের ধর্ম-দল আলাদা থাকতে পারে, তবে দেশের প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তিনি আরও বলেন, আজ বিশ্ব অর্থনীতিতে মন্দা চললেও আমাদের প্রধানমন্ত্রী সাহস হারাননি। তিনি সাহসের সঙ্গে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে রুখতে পারবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ। এনএস/কেএসআর

Go to News Site