Jagonews24
লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের বাইরে তারকাদের জীবন ঠিক কতটা ভিন্ন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে নতুন পডকাস্ট শো ‘স্টারকাস্ট’। বিজয় টিভির এই আয়োজনে সঞ্চালনার দায়িত্বে থাকছেন সজল খান। এই অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে অংশ নিচ্ছেন। খোলামেলা আড্ডার মাধ্যমে তারা শেয়ার করবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্যারিয়ারের শুরুতে লড়াই, সাফল্যের পেছনের পরিশ্রম, ব্যর্থতার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের অনুভূতি উঠে আসবে প্রাণবন্ত কথোপকথনে। আরও পড়ুন:শিল্পীদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি দিলেন মিশা স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘স্টারকাস্ট’ কোনো প্রচলিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়; বরং একান্ত আড্ডার আবহে তারকারা নিজেদের মতো করে কথা বলার সুযোগ পাবেন। ফলে দর্শকরা প্রিয় মুখগুলোর অজানা দিক এবং তাদের জীবনের বাস্তব চিত্র সম্পর্কে নতুনভাবে জানতে পারবেন। সজল জানান, প্রতি বৃহস্পতিবার বিকেল ৪টায় সম্প্রচারিত হবে ‘স্টারকাস্ট’। এমআই/এমএমএফ
Go to News Site