Collector
তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ-বৈধ কাগজ না থাকায় ১১ চালককে জরিমানা | Collector
তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ-বৈধ কাগজ না থাকায় ১১ চালককে জরিমানা
Jagonews24

তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ-বৈধ কাগজ না থাকায় ১১ চালককে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেল নিতে এসে সিরিয়াল ভঙ্গ করা এবং বৈধ কাগজপত্র না থাকায় ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বালিয়াকান্দি ‘ভাই ভাই ফিলিং স্টেশনে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংগ্রহের সময় পাম্পে বিশৃঙ্খলা রোধে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তেল নিতে আসা চালকদের সিরিয়াল বজায় রাখা এবং মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় ১১ জন চালক তাদের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে জরিমানা এড়াতে অনেক চালক তেল না নিয়েই দ্রুত পেট্রোল পাম্প এলাকা ত্যাগ করেন। বিশেষ করে যাদের মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ছিল না, তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, ‌সি‌রিয়াল ভঙ্গ ও বৈধ কাগজপত্র না থাকায় তেল নিতে আসা ১১জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল বিতরণের সময় এরূপ অভিযান অব্যাহত থাকবে। রুবেলুর রহমান/কেএইচকে/জেআইএম

Go to News Site