Somoy TV
দীর্ঘ সময় ধর্রেই জনীতিবিদ-অভিনেতা চিরাগ পাসোয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। হিমাচলের মাণ্ডির সাংসদ এ অভিনেত্রী সম্প্রতি তার এ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।শোবিজে ২০১১ সাল থেকেই প্রেমের গুঞ্জন রয়েছে চিরাগ-কঙ্গনার। ওই বছরে বলিউড সিনেমা ‘মিলে না মিলে হাম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এ দুই সেলিব্রেটি। তখন থেকেই শুরু হয় দুই তারকার প্রেমের গুঞ্জন। তবে এতদিন প্রেমের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য না করলেও সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। ২০১১ সালে ‘মিলে না মিলে হাম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তরুণ চিরাগ পাসোয়ানের। বিপরীতে ছিলেন কঙ্গনা রানাউত। বক্স অফিসে সেই রসায়ন দাগ কাটতে না পারলেও তাদের প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। ভক্তদের জল্পনা আরও বাড়ে দীর্ঘ ১৩ বছর পর যখন রাজনীতির আঙিনায় তাদের পুনর্মিলন হয়।তবে এবার ভক্তদের সব জল্পনার অবসান ঘটিয়েছেন স্বয়ং কঙ্গনা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থাপক চিরাগের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করলে এর সোজাসাপ্টা জবাব দেন তিনি। কঙ্গনা জানান, তাদের মধ্যে কোনও রোম্যান্টিক সম্পর্ক নেই, যা আছে তা কেবলই গভীর বন্ধুত্ব। কঙ্গনা বলেন,চিরাগ কেবলই আমার একজন বন্ধু। রোম্যান্স হওয়ার থাকলে গত ১০ বছরে তো আমাদের বাচ্চাও হয়ে যেত। নায়িকা সাফ জানান, কাজের চাপ আর দায়িত্বের মাঝে এসব গসিপকে মোটেও গুরুত্ব দেন না তিনি। এদিকে কঙ্গনার এ রসিকতাপূর্ণ মন্তব্য চর্চা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, তেমনই স্পষ্ট করেছে এ জুটির বর্তমান সমীকরণও। অন্যদিকে চিরাগ পাসোয়ানও বরাবর কঙ্গনার লড়াকু মানসিকতার প্রশংসা করে এসেছেন। কঙ্গনা সংসদে আসায় তিনি যে খুশি, সে কথাও অকপটে স্বীকারও করেছেন। আরও পড়ুন: থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে শোবিজ দুনিয়ার অভিনেতাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নতুন নয়। অভিনেতা চিরাগ পাসোয়ান ছাড়াও বলিউডের হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলির সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে কঙ্গনার। তবে সব সম্পর্কই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। আরও পড়ুন: আবারও প্রেমের জাদু নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ জুটি
Go to News Site