Somoy TV
দেশে এই মুহূর্তে কোনো টিকার সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সকল ধরনের টিকার মজুদ রয়েছে। জুন মাস পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম দেশজুড়ে চালানো যাবে। মন্ত্রী আরও বলেন, যে সকল উপজেলায় হামের প্রকোপ বেশি, সেখানে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি আগামী ২০ এপ্রিল থেকে বৃহৎ পরিসরে সারাদেশে হামের টিকার কার্যক্রম শুরু হবে। এসময় ডেঙ্গু মোকােবিলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।আরও পড়ুন: জুনের মধ্যে দেয়া হবে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
Go to News Site