Collector
বগুড়ায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Collector
বগুড়ায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Somoy TV

বগুড়ায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।শুক্রবার দুপুরে শহরের মফিজ পাগলার মোড়ে অবস্থিত অভিজাত রোচাস রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।এছাড়াও অন্যদের মধ্যে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মোহন আকন্দ ও সদস্য সচিব মেহেরুল সুজন বক্তব্য রাখেন। এছাড়াও রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর শহর শাখার প্রচার সম্পাদক ইকবাল হোসেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশা ও ছাত্রশিবিরের শহর শাখার গণমাধ্যম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান লিটন বক্তব্য রাখেন।আরও পড়ুন: বগুড়ায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানাএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী প্রায় দেড়শো অতিথি। বক্তারা সময় টেলিভিশনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ফুলের তোড়া দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়।

Go to News Site