Somoy TV
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার ও সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- গাইবান্ধা জেলার কুমারগাড়ি গ্রামের রানা মিয়া (২২) বাড়ি এবং পটুয়াখালীর জেলার বাউফল থানার ভাঙ্গরা গ্রামের দেলোয়ার মৃধা (৩৫)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে সাহাবুদ্দিন বেপারির নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার ও সেন্টারিংয়ের কাঠ খুলতে ভেতরে নামেন নির্মাণ শ্রমিক রানা মিয়া। সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকেন তিনি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর রানার কোনো সাড়া শব্দ না পেয়ে আরেক নির্মাণ শ্রমিক দেলোয়ার মৃধা ট্যাংকের ভেতরে নামলে তিনিও অচেতন হয়ে পড়ে থাকেন। বিষয়টি জানতে পেরে নির্মাণাধীন বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।পরে ফায়ার সার্ভিস কতৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে শহরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফেরি থেকে শীতলক্ষ্যায় পড়ে গেল প্রাইভেট কারএ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে"।নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ার মৃধা পেশাদার রাজমিস্ত্রি ছিলেন। সুরাইয়ান নামে দেড় বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে তার। অন্যদিকে নিহত রানা ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক। শুক্রবার ছুটির দিন থাকায় দেলোয়ারের সঙ্গে কাজ করতে গিয়ে প্রাণ হারান তিনি।
Go to News Site