Somoy TV
সাইফ হাসান ও লিটন দাসের জুটিতে লক্ষ্যটা ক্রমে নাগালে আসছিল। দলীয় ২১ রানে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর এই দুজনের ব্যাটে বাংলাদেশ ১৯ ওভারের মধ্যে একশর বৈতরণী পার হয়।জন ক্লার্কসনকে মারা সাইফ হাসানের চারে একশ পূর্ণ হয় বাংলাদেশের। ওই শটে সাইফ নিজে ফিফটিও পূর্ণ করেন। ৫৯ বলে ৮ চার ও এক ছয়ের মারে অর্ধশত রান করেন তিনি। কিন্তু এরপর আর বেশিক্ষণ টিকতে পারলেন না। ২৩তম ওভারে উইলিয়াম ও’রুরকের বলে ক্লার্কসনকে ক্যাচ দিয়ে ফেরা সাইফ ৭৬ বলে করেন ৫৭ রান।সাইফ ফিফটি করলেও লিটনকে থামতে হলো ৪ রান দূরে থাকতে। অফস্টাম্প লাইন থেকে ডানহাতি স্পিনার ডিন ফক্সক্রফটের ভেতরে ঢোকানো বল স্টাম্পের বেল ভেঙে দেয়। লিটন ৪৬ রান করেছেন ৬৮ বলে।আরও পড়ুন: ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশতামিম ও শান্ত পরপর দুই বলে শিকার হন ব্লেয়ার তিকনারের। প্রথমজন রানের খাতা খুললেও শান্ত বিদায় নিয়েছিলেন গোল্ডেন ডাকে। এখন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের ব্যাটে জবাব দিচ্ছে বাংলাদেশ। ৪ উইকেটে তাদের রান ১৩৯। হৃদয় ১৪ ও আফিফ ৩ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য করতে হবে আরও ১০৯।বাংলাদেশের সামনে লক্ষ্য ২৪৮ রানের। কিউইদের ৮ উইকেটে ২৪৭ রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তিনজনই ২টি করে উইকেট শিকার করেছেন, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নিয়েছেন একটি করে।
Go to News Site