Collector
সময় টিভি সত্য সংবাদ তুলে ধরার ধারা অব্যাহত রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | Collector
সময় টিভি সত্য সংবাদ তুলে ধরার ধারা অব্যাহত রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Somoy TV

সময় টিভি সত্য সংবাদ তুলে ধরার ধারা অব্যাহত রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময় টিভি’র জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ফরিদপুর সার্কিট হাউসে জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান, জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সময় টিভিকে শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সময় টিভি সত্যকে তুলে ধরে আসছে, ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে। ৬৪ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলবে, কৃষকের কথা তুলে ধরবে। বিগত দিনগুলোতে সময় টিভি যে ধরনের সংবাদ প্রকাশ করেছে ভাবিষতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করি।’আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠকতিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং জুলাই গণঅভ্যুথানের চেতনাকে সামনে রেখে তরুণ প্রজন্মের যে চিন্তা চেতনা তার প্রতিফলন ঘটাবে সময় টিভি এমনটাই প্রত্যশা করি।’

Go to News Site