Somoy TV
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূত ও রাষ্ট্রপতির প্রশাসন দফতরের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভ৷শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’র সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷ মধ্য এশিয়ার দেশটির বিশেষ দূতের সঙ্গে দুদেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রবিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ভাইস চেয়ারম্যান জাফের সিরাকায়া। সাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সঙ্গে একে (একে) পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষরের প্রস্তাব উত্থাপন করেন। উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
Go to News Site