Collector
মৌমাছির কামড়ে পানিতে ঝাঁপ দিয়েও প্রাণ গেল বৃদ্ধের, আহত ১০ | Collector
মৌমাছির কামড়ে পানিতে ঝাঁপ দিয়েও প্রাণ গেল বৃদ্ধের, আহত ১০
Somoy TV

মৌমাছির কামড়ে পানিতে ঝাঁপ দিয়েও প্রাণ গেল বৃদ্ধের, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মৌমাছির আক্রমণে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সেরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সেরাজুল ইসলাম পাওয়ার টিলারযোগে বাড়ি ফিরছিলেন। একই সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ অসংখ্য মৌমাছি তাদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা ভিমরুলের কামড়ে আহত হয়েছেন।আরও পড়ুন: ‘জ্বালানি নেই’ লেখা পাম্পে পাওয়া গেল ৪ হাজার লিটার তেলশিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে সেরাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Go to News Site