Somoy TV
সংবাদে গতি, নির্ভুলতা আর বস্তুনিষ্ঠতায় ১৫ বছরের এক গৌরবময় যাত্রা শেষ করে ১৬ বছরে পদার্পণ করলো সময় টেলিভিশন। যা দেশের টেলিভিশন সাংবাদিকতায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে মুখরিত ছিল সময় টেলিভিশনের প্রাঙ্গণ। দুপুর থেকেই বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী), ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কাটা হয় কেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও সময় টেলিভিশন দর্শকের আস্থায় অটুট থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম জগতে বিগত ১৫ বছরে সমস্ত ধরনের গৌরব ও তরৎপরতা অতিক্রম করে আজ ১৬ বছরের পদাপর্ণ করেছে সময় টিভি। এটি অত্যন্ত আনন্দঘন একটি মুহূর্ত।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সময় টিভি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাই।’ ডিএনসিসির প্রশাসক বলেন, ‘১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে সময় টিভি। সবাইকে শুভ জন্মদিন।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেন, ‘রাষ্ট্র এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি দায়িত্বশীল এবং স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। আশা করি সময় টেলিভিশনও একই পথে হাঁটবে।’ আরও পড়ুন: ১৫ পেরিয়ে ১৬-তে ‘সময়’ চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য যে কার্যক্রম প্রয়োজন, আমরা বিশ্বাস করতে চাই সময় টেলিভিশন সেই কাজটি করবে।’ দর্শকদের প্রত্যাশা কোনো চাপের মুখে নতিস্বীকার না করে জনগণের কথা বলবে সময় টেলিভিশন। পাশাপাশি অপতথ্য রুখে দিয়ে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, তারুণ্য নির্ভর টিমের সমন্বয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় আরও জোর দিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে দেশের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী এই টেলিভিশন। এমন প্রত্যাশা দর্শক, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের।
Go to News Site