Somoy TV
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সেবিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ঢামেক হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি চিকিৎসাধীন সীমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।সীমাকে দেখার পাশাপাশি মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদেরও খোঁজ নেন। পরিদর্শন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গতকাল খবর পেয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী সন্তান প্রসবের পর সংকটাপন্ন অবস্থায় ছিলেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রেখে মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে এবং নবজাতককে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ আরও পড়ুন: চিকিৎসকদের আরও পরিশ্রম করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীরমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি সরকারি হাসপাতালের পরিচালকদের নির্দেশ দেয়া আছে যে, কোনো রোগীর অবস্থা জটিল হলে যেন দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করা হয়, যাতে সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়। এ ছাড়া মন্ত্রীর নিজ এলাকার দুজন রোগীও বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের চিকিৎসার খোঁজও তিনি নেন।এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপ-পরিচালক ডা. আশরাফুল আলমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Go to News Site