Somoy TV
‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি অভিযানে বনসদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার করা হয়েছে।এছাড়া অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।কোস্ট গার্ড জানান, ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বর্তমানে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে কোস্টগার্ড সুন্দরবনের মূর্তির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ওই খালের মধ্যে ১টি কাঠের নৌকাসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।অপরদিকে, বনের হোগলডরা খাল সংলগ্ন এলাকায় ভোরে অভিযান চালিয়ে ডাকাত দয়াল বাহিনীর সদস্য তরিকুলকে (৩৫) আটক করা হয়। সেখানে তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। আরও পড়ুন: স্থবির সুন্দরবনের পর্যটন, কোটি টাকার বুকিং বাতিলবিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন জানান, আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। সুন্দরবন সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।গত ১৫ এপ্রিল রাতে বরইতলা টহল ফাড়ি সংলগ্ন শুয়োরমারা খালে মাছ ধরতে গিয়ে বনদস্যু করিম শরিফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে বেশ কয়েকজন জেলে মুক্তিপণের দাবিতে অপহৃত হয়। ডাকাতরা জেলেদের অন্য খালে নেয়ে তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালানো হয়েছে বলে জানায় জেলেরা।
Go to News Site