Somoy TV
বগুড়া শহরের শাকপালা পার্ক এলাকায় ছুরিকাঘাতে সিয়াম নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। হত্যার ঘটনার জেরে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বজনদের ছুরিকাঘাত ও পিটুনিতে তুহিন নামে এক পরিবহন শ্রমিক ও তূর্য নামে এক তরুণও আহত হয়েছেন।শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে শাকপালা পার্ক এলাকায় সিয়াম ও তুহিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তুহিন ও তার সঙ্গে থাকা কয়েকজন সিয়ামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সিয়ামের স্বজনরা তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, ঘটনার পর সিয়ামের স্বজনরা ওই এলাকা থেকে অভিযুক্ত তুহিন ও তূর্য নামে দুজনকে আটক করে ব্যাপক মারপিট করে।আরও পড়ুন: চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যাসিয়ামের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে এরা জড়িত। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয় পুলিশ।এ ঘটনায় আহত তূর্যের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। নামে মিল থাকায় সিয়ামের স্বজনরা তাকে তুলে এনে মারপিট করেছে।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, হত্যাকাণ্ডের মোটিভসহ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তারা।
Go to News Site