Collector
দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: মির্জা ফখরুল | Collector
দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: মির্জা ফখরুল
Somoy TV

দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: মির্জা ফখরুল

দারিদ্র্য দূর করে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী এভিনিউয়ের Pepper Tree BD Event Venue-তে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকান্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি। আরও পড়ুন: মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতে উন্নয়ন এ সাফল্যের গুরুত্বপূর্ণ দিক। তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আরও পড়ুন: অহেতুক কিছু বিষয়ে সমস্যা তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল উল্লেখ্য, 'জেসিআই বাংলাদেশ' তরুণদের একটি অলাভজনক বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা নেতৃত্ব উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে।

Go to News Site