Somoy TV
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চুয়াডাঙ্গায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় টিভির চুয়াডাঙ্গার রিপোর্টার মাহফুজ মামুন। সাংবাদিক জামান আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক পরিষদের আহ্বায়ক সরদার আল আমিন, সদস্য সচিব রাজীব হাসান কচি, সাবেক সভাপতি আজাদ মালিতা এবং সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সহসভাপতি রফিক রহমান, সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন জোয়ার্দার,সাংবাদিক মশিউর রহমান মিশু এবং সময় টিভির ভিডিও জার্নালিস্ট আনিসুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা। আরও পড়ুন: সময়ের বর্ষপূর্তিতে প্রত্যাশা—সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বক্তরা বলেন, সময় টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। বক্তারা এই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সমাজের অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান।
Go to News Site