Collector
সময়ের প্রয়োজনে সময় টিভির জন্ম হয়েছে: এমপি মাজহারুল | Collector
সময়ের প্রয়োজনে সময় টিভির জন্ম হয়েছে: এমপি মাজহারুল
Somoy TV

সময়ের প্রয়োজনে সময় টিভির জন্ম হয়েছে: এমপি মাজহারুল

কিশোরগঞ্জের নানা আয়োজনে উদযাপিত হলো সময় টিভির ১৫ তম বর্ষপূর্তি। এ উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের আখড়া বাজার এলাকায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।সময় টেলিভিশনের কিশোরগঞ্জের রিপোর্টার নূর মোহাম্মদের সঞ্চালনায় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। তিনি ছোট্ট শিশু স্পর্শকে সাথে নিয়ে সময় টিভির জন্মদিনের কেক কাটেন। এ সময় মাজহারুল ইসলাম এমপি বলেন, সময়ের প্রয়োজনে সময় টিভির জন্ম হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সময় টেলিভিশন। তাই সময়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, অনিয়ম তুলে ধরার আহ্বান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো চীফ ও যমুনা টিভি র স্টাফ রিপোর্টার এ টি এম নিজাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল,  শ্রী শ্রী কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী ও  আলমগীর হোসেন চিঠির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, সময় টেলিভিশন জন্ম থেকেই তার কমিটমেন্টের প্রতি বিশেষ যত্নশীল। তাই গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সময়। এই পথ চলা অব্যাহত থাকবে বলেও মনে করেন বক্তারা। তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে সময় টেলিভিশন যুগ যুগ ধরে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে।

Go to News Site