Collector
২০ মামলার আসামি শেষ পর্যন্ত পড়লেন গাঁজা নিয়ে, ৯ মামলার আসামিও বাদ গেল না | Collector
২০ মামলার আসামি শেষ পর্যন্ত পড়লেন গাঁজা নিয়ে, ৯ মামলার আসামিও বাদ গেল না
Somoy TV

২০ মামলার আসামি শেষ পর্যন্ত পড়লেন গাঁজা নিয়ে, ৯ মামলার আসামিও বাদ গেল না

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গ্রেফতার হওয়া মনির হোসেন (৪০) নামে একজনের বিরুদ্ধে আগে ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক, দু'টি বিশেষ ক্ষমতা আইন, একটি ডাকাতি ও একটি অন্য ধারার মামলা রয়েছে।মনির হোসেন প্রকাশ কালা মনির উপজেলার কালিকাপুর গ্রামের রহিজ মিয়ার ছেলে। গ্রেফতার হওয়া অন্যরা হলেন, মরাপুকুর পাড়ের মনির হোসেনের ছেলে ফয়সাল মিয়া (২২) ও খারপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. শান্ত মিয়া (২৩)। ফয়সালের বিরুদ্ধে তিনটি মাদক, দু'টি ডাকাতি, তিনটি চুরি ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রসার নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পুলিশ সুপার শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলা পুলিশের মিডিয়া উইংয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মাদকসহ গ্রেফতারের ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে প্রাণ দিলেন বৈষম্যবিরোধী নেতা পুলিশের দেয়া তথ্য মতে, কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদের তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Go to News Site