Collector
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত | Collector
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত
Somoy TV

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের পার্শ্ববর্তী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহদ আমেনা বেগমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায়। তার স্বামীর নাম সোলোমান দেওয়ান। নিহত আমেনা বেগমের নাতি মো. জাবেদ জানান, রাস্তা পার হওয়ার সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: যাত্রাবাড়ীতে খেলার সময় বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Go to News Site