Somoy TV
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে অধিনায়কত্ব করা পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য ‘ক্যাপ্টেনস’ কার্ড নামে বিশেষ এক সুবিধা চালু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। এই ক্যাপ্টেনস কার্ড আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, বিপিএল সবকিছুর স্টেডিয়াম পাস হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও জাতীয় দলের সক্রিয় ক্রিকেটারদের মতোই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা এবং অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিমের সেবাও পাবেন সাবেক অধিনায়করা।গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ক্যাপ্টেনস কার্ড প্রদানের অনুষ্ঠানটি। এতে নারী এবং পুরুষ ক্রিকেট মিলিয়ে মোট ৩২ অধিনায়ককে ক্যাপ্টেনস কার্ড প্রদান করে সম্মানিত করা হয়। সাবেক অধিনায়কদের সম্মান প্রদর্শনের জন্য বিসিবির ক্যাপ্টেনস কার্ড চালুর সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য এমন উদ্যোগের সমালোচনা করেছেন।জাতীয় দলের জার্সিতে ২১ টেস্ট ও ৫৬ ওয়ানডে খেলা তাপস ক্যাপ্টেনস কার্ডকে ‘এ যুগের বৈষম্য’ হিসেবে অবিহিত করেছেন। এর মাধ্যমে অধিনায়ক ও সাধারণ ক্রিকেটারদের মধ্যে শ্রেণিবিভেদ তৈরি হচ্ছে বলে মনে করেন এই ৪৩ বছর বয়সী।গতরাতে (১৭ এপ্রিল) ফেসবুকে তাপস লিখেছেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড!’আরও পড়ুন: টেস্ট ক্রিকেট বাঁচাতে আইপিএলের হাতে দলের মালিকানা দিনতিনি আরও লিখেছেন, ‘একদিন ভিডিও করে সকলকে বলবো এই যুগেও কেমন বৈষম্য হয়! অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরি আর অন্য সতীর্থরা? খেলে তো সকলেই মিলে ১১জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়!’ তাপস জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে লিখেছেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন…রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে...কারো যদি আত্মসম্মান তাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে… যারা কার্ড পাইছে তারা করবে না কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরি হইছে…অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন্য সতীর্থদের!’আরও পড়ুন: ভুল সময়ে উইকেট পড়াতে বাংলাদেশ পিছিয়ে গেছে, মনে করেন সাইফতাপস শেষ টেনেছেন, ‘এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি… এই যুগে এটা চরম বৈষম্য…আমি চাই আর যেনো কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়…সব দেখা হয়ে গেছে...’তাপসের এমন মন্তব্যের প্রতিক্রিয়া কেমন হয় সেটিই এখন দেখার পালা।
Go to News Site