Collector
মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত | Collector
মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
Somoy TV

মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪২ বছর বয়সি এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেনে।স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই কর্মী তার হোন্ডা ওয়েভ মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে ঢুকে পড়েন এবং প্রথমে একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ান। আরও পড়ুন: মালয়েশিয়ায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন পরে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ইয়ামাহা মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অন্য দুই মোটরসাইকেল চালক ও দুই স্থানীয় তরুণ সামান্য আহত হন। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের ০৭-৩৮৬৪২২২ নম্বরে যোগাযোগ করে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

Go to News Site