Collector
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু | Collector
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
Jagonews24

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু বলতে পারেনি। শনিবার (১৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস ভোরে রেলওয়ে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন ইউনিট তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করছে। খুলনা সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যু ও মূল ঘটনা বের করতে তদন্ত চলমান রয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। আরিফুর রহমান/এফএ/এএসএম

Go to News Site