Collector
‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ | Collector
‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ
Jagonews24

‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও আলোচনায়। এবার কারণ তার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘ওম শান্তি ওম’। আন্তর্জাতিক চলচ্চিত্র সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সম্প্রতি ছবিটির একটি জনপ্রিয় দৃশ্য প্রকাশ করার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এই তারকা। সামাজিক মাধ্যমে নিজের গল্পে সেই পোস্টটি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘ওমের সেই সংলাপ মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে।’ তার স্বভাবসুলভ রসিকতা আর কৃতজ্ঞতায় ভরা এই মন্তব্য ভক্তদের মন ছুঁয়ে গেছে। একই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ছবিটির নির্মাতা ফারাহ খানও। তিনিও অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই মুহূর্ত তার জন্য বিশেষ আনন্দের। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ সেই সময়ের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক ছবি। প্রেম, পুনর্জন্ম ও প্রতিশোধের গল্পে নির্মিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। একই সঙ্গে এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোননের। ছবিটিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, শ্রেয়াস তলপাড়ে ও কিরণ খেরসহ অনেকে। এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। তার নতুন ছবি কিং মুক্তির অপেক্ষায় রয়েছে, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে এই ছবিটির।   এলআইএ

Go to News Site