Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তারা বর্তমানে জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। ঘাতক ট্রাকটি তাকে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে Read More
Go to News Site