Collector
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে: মস্কো থেকে ভাবনা | Collector
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে: মস্কো থেকে ভাবনা
Somoy TV

যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে: মস্কো থেকে ভাবনা

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হওয়া ৪৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।উৎসবের উদ্বোধনী আয়োজনে ঝলমলে সোনালি গাউন ও ম্যাচিং জ্যাকেটে উপস্থিত হন ভাবনা। লালগালিচায় হাঁটার সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, “যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”জানা গেছে, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফের নকশায় এই গাউনটি তৈরি করেছেন। এর সঙ্গে ছিল দৃষ্টিনন্দন জ্যাকেট ও মানানসই গয়না, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে। আরও পড়ুন: জমকালো আয়োজনে ২৮ ক্যাটাগরিতে আসছে ‘বাইফা’ অ্যাওয়ার্ডআজ শনিবার (১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর্টকোর বিভাগে নির্বাচিত এই ছবিতে যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। ছবিটির প্রচারণায় নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি।এর আগে গত ১৫ এপ্রিল মস্কো পৌঁছে লাল রঙের কাতান ওভারকোটে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন ভাবনা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, কিংবদন্তি কনস্তান্তিন স্তানিস্লাভস্কির শহরে এসে ভীষণ ভালো লাগছে তার। আরও পড়ুন: লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হলেন রাজশাহীর বিদুষী বর্ণিতাউল্লেখ্য, পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও এই উৎসবে হাজির হয়েছেন তিনি। ছবিতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে।

Go to News Site