Somoy TV
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি সাংঘর্ষিক হওয়ায় বিদেশি ক্রিকেটারদের সাধারণত দুটি টুর্নামেন্টের মধ্যে একটি বেছে নিতে হয়। বেশিরভাগ সময় যারা আইপিএলে সুযোগ পান না, তারা পরে পিএসএলে খেলতে যান। তবে কিছু ব্যতিক্রমও আছে, যারা ইচ্ছাকৃতভাবে পিএসএল বেছে নেন এবং আইপিএলকে এড়িয়ে যান। এমনই একজন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।৩৮ বছর বয়সী মঈন গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছিলেন, এবার তিনি নিজের নাম পিএসএলের জন্য নিবন্ধন করেন। আইপিএলের নিলামে নামই দেননি এই ব্রিটিশ। কেন তিনি আইপিএলের বদলে পিএসএলকে অগ্রাধিকার দিলেন, তা নিয়ে অনেক জল্পনা থাকলেও এবার নিজেই কারণ জানিয়েছেন।এআরওয়াই'র পডকাস্টে মঈন বলেন, 'এর পেছনে কয়েকটি কারণ আছে। এখন আমার বয়স ৩৮, আমি এখনও খেলতে চাই, ভালো করতে চাই এবং যতটা সম্ভব ক্যারিয়ার দীর্ঘ করতে চাই। করাচি ছিল এখানে আসার বড় কারণ। এটি ছোট সময়ের টুর্নামেন্ট, যা আমার পরিবার এবং আমার জন্য বেশি উপযোগী।'২০২৫ আইপিএল মৌসুমে মঈনকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল কলকাতা। গত বছর তিনি দলটির হয়ে মোট ৬ ম্যাচ খেললেও মাত্র ৫ রান করেন । আরও পড়ুন: ডিপিএল মাঠে ফেরানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহসাবেক এই ইংলিশ অলরাউন্ডারের মতে, পর্যাপ্ত সুযোগ না পাওয়া এবং টুর্নামেন্টের দীর্ঘ সময়সীমাই তাকে এবার আইপিএল এড়িয়ে যেতে বাধ্য করেছে।তিনি আরও বলেন, 'গত বছর আইপিএলে আমি মাত্র অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাট করার সুযোগ পেয়েছি মাত্র দুবার। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি মাঠে থাকতে চাই, ব্যাট করতে চাই। আমার মনে হয় ক্যারিয়ারের শেষভাগে আমি ভালো ক্রিকেট খেলছি, তাই চালিয়ে যেতে চাই।'তিনি আরও যোগ করেন, 'কোথাও জায়গা নিশ্চিত নয়, এখানেও নয়। তবে আমি যতটা পারি ক্রিকেটটা উপভোগ করতে চাই। আমি সবসময় পিএসএলে খেলার অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি কিছুটা আইপিএলের সঙ্গে মিলে যায়।'বর্তমানে করাচি কিংসের হয়ে খেলছেন মইন আলি। পিএসএলে তার বার্ষিক পারিশ্রমিক ২.১৪ কোটি রুপি।
Go to News Site