Jagonews24
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে আরও ভূখণ্ড দখলের চেষ্টা করছে। তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল একটি ভ্রান্ত ধারণা তৈরি করেছে যে তারা কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে। তিনি সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সমালোচনা করে বলেন, নিরাপত্তা ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরও ভূখণ্ড দখল করা হচ্ছে। ফিদান আরও দাবি করেন, গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ছাড়াও এখন লেবানন ও সিরিয়ার দিকেও ইসরায়েলের সম্প্রসারণমূলক নীতি বিস্তৃত হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতি বন্ধ হওয়া প্রয়োজন। শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে হলে অন্য দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করতে হবে। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ ও ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক-ইসরায়েল সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সূত্র: আল-জাজিরা এমএসএম
Go to News Site