Somoy TV
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার)-এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জায়গা করে নিয়েছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান। সোশ্যাল হ্যান্ডেলটিতে এখন দ্যুতি ছড়াচ্ছে শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’-এর একটি ভিডিও ক্লিপ।ভিডিও ক্লিপটি শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’র বিখ্যাত সংলাপ, যা একসময় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল। নেটদুনিয়ায় তা ভাইরাল হতেই ভিডিওটি নস্টালজিয়ায় ভাসাচ্ছে দর্শকদের। ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমার সংলাপে শাহরুখ খান বলছেন ‘ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়, কি হর জরে নে মুঝে তুঝসে মিলানে কি সাজিশ কি হ্যায়..’। সিনেমায় শাহরুখ পুরস্কার জেতার পর তার সাফল্য এবং সৌভাগ্য নিয়ে কথা বলার মুহূর্ত এটি। অস্কার কমিটি খানের এ ভিডিও শেয়ার করায় আবেগে ভাসছেন শাহরুখ খানও। সোশ্যাল হ্যান্ডেলে পুরনো স্মৃতি মনে করে তিনি লেখেন, ‘সময় যায়, কিন্তু স্টাইল যায় না।’ অস্কারকে ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ খান। এদিকে ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা জানাতে শুরু করেছেন তাদের মতামত। একদল বলছে, ‘এটাই ভারতীয় সিনেমার জাদু’। আরেকদল বলছে, ‘১৭ বছর পরে রিলের রিচ পেল সিনেমা!’ আরও পড়ুন: জার্মান সুন্দরীকে লাইক দিয়ে আলোচনায় বিরাট কোহলি, যা বললেন আমিশা প্যাটেল প্রসঙ্গত, ‘ওম শান্তি ওম’ সিনেমার পরিচালক ফারহা খানও এ খবরে আনন্দে আত্মহারা। উচ্ছ্বসিত ফারহা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর যখন আন্তর্জাতিক স্তরে তার কাজ এভাবে বিশ্ব দরবারে দ্যুতি ছড়ায় তখন একজন পরিচালক হিসেবে গর্বে বুক ভরে ওঠে তার। আরও পড়ুন: ১২ বছর পর ‘হ্যাঁ’ বললেন প্রীতি, কী প্রশ্ন ছিল সালমানের?
Go to News Site