Somoy TV
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ৮ মাস বয়সী আব্দুল্লাহ নামে এক শিশু মারা গেছে। শিশুটি ফরিদপুর শহরের আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে।গত কয়েকদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল আব্দুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুল্লা।এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ জন শিশু ভাইরাস জনিত রোগ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৬৩ জন শিশু চিকিৎসাধীন।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৭ জন শিশু চিকিৎসাধীন। হাসপাতালগুলোতে ভর্তি শিশুরা ফরিদপুর ও আশপাশের জেলার বাসিন্দা।হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ জন শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাদের মধ্যে দুই জনের বাড়ি মাদারীপুর, অন্য তিন জনের বাড়ি ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায়।আরও পড়ুন: ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলন না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল থেকে জেলায় হামের বিশেষ টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে। ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে। ২ হাজার ৬৯৩ টি টিকা কেন্দ্রে ২ লাখ ৩৯ হাজার ৭শ ৫৫ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে।
Go to News Site