Collector
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত | Collector
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
Somoy TV

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে এ সাক্ষাৎ করেন তারা। বৈঠকে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিরসনে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আরও পড়ুন: আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের প্রশংসনীয় কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। দুই মন্ত্রী বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন। তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।  প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

Go to News Site