Somoy TV
আর্জেন্টিনার হারে অবাক হয়নি-টা কে? গ্রুপে মেক্সিকো ও পোল্যান্ডের মতো দল ছিল। কিন্তু লিওনেল মেসিরা হেরে গেলেন সৌদি আরবের কাছে। ২-১ গোলের ওই হারে তো অনেকে কাতার বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়ই দেখছিলেন। পরের ইতিহাসটা সবার জানা।আর্জেন্টিনাকে ওই হারের স্বাদ দেওয়ার কুশীলভ হার্ভে রেনার্ড। ফরাসি এই কোচ তখন সৌদি আরবের ডাগআউটে। ২০১৯ সালে নিয়োগের পর ২০২৩ সালে একবার বরখাস্ত হন তিনি, ফিরে আসেন ২০২৪ সালে। সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) শুক্রবার এই কোচকে ফের বরখাস্ত করেছে। এএফপিকে খবরটি ৫৭ বছর বয়সি রেনার্ড নিজেই নিশ্চিত করেছেন।রেনার্ড বলেন, ‘এটাই ফুটবল... সৌদি আরব মোট ৭ বার বিশ্বকাপে সুযোগ পেয়েছে। দুবারই আমাকে নিয়ে।’ তিনি যোগ করেন, ‘একজন কোচই আছে যে তাদের বাছাইপর্ব এবং বিশ্বকাপ, দুটোতেই নেতৃত্ব দিয়েছে। ওই লোকটা আমি, ২০২২ সালে। অন্তত এটুকু গর্ব তো থাকবে।’আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা যতদূর গড়ালো২০২৩ সালে তাকে সরিয়ে সৌদি আরব দায়িত্ব দেয় ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনিকে। মানচিনিকে ২০২৪ সালের শেষের দিকে প্রতিস্থাপন করেন রেনার্ডকে দিয়ে। মাঝের সময়টায় ফরাসি কোচ ফ্রান্স নারী দলকে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন।বিশ্বকাপের প্রায় দুই মাস আগে রেনার্ড বরখাস্ত হয়েছেন সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। মার্চের ফিফা উইন্ডোতে মিশরের কাছে প্রীতি ম্যাচে ৪-০ গোলে হেরেছিল তারা, এরপর সার্বিয়ার বিপক্ষে হারে ২-১ গোলে। বিশ্বকাপে সৌদি আরব আছে এইচ গ্রুপে। তাদের তিন গ্রুপসঙ্গী উরুগুয়ে, স্পেন ও কেপ ভার্দ।উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৬ জুন বিশ্বকাপ শুরু হবে সৌদি আরবের। তার আগে এসএএফএফ কার হাতে দায়িত্ব তুলে দিবে? গুঞ্জন আছে, গ্রীসের সাবেক তারকা জর্জিওস দোনিস দলটির কোচ হতে পারেন। সৌদি প্রো লিগে একাধিক দলকে কোচিং করিয়েছেন তিনি। এখন আছেন আল খালিজের ডাগআউটে।
Go to News Site