Collector
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর ‘সেল’ নস্যাতের দাবি ইরানের | Collector
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর ‘সেল’ নস্যাতের দাবি ইরানের
Somoy TV

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর ‘সেল’ নস্যাতের দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর ‘সেল’ শনাক্ত করে ভেঙে দিয়েছে তারা। ইরানের সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।আইআরজিসি জানিয়েছে, কয়েকটি প্রদেশের অভিযান চালিয়ে তারা ১২০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে। তারা ‘সামরিক হামলার প্রস্তুতির জন্য পরিবেশ তৈরি করছিল’। ইরানের সামরিক বাহিনী বলছে, এসব সেল গুপ্তচরবৃত্তি চালানো, নেটওয়ার্ক গড়ে তোলা এবং দেশে অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যে কাজ করছিল। আইআরজিসির গোয়েন্দা শাখার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, এই সেলগুলো পূর্ব আজারবাইজান, কেরমান ও মাজান্দারান প্রদেশে সক্রিয় ছিল। আরও পড়ুন: হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, পূর্ব আজারবাইজান প্রদেশে ৭ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যারা ‘গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান (কোঅর্ডিনেট) তাদের কেন্দ্রের কাছে পাঠাচ্ছিল’। এছাড়া মাজান্দারান প্রদেশে আরও ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর কেরমান প্রদেশে ৩টি ‘গুপ্তচর দল’সহ মোট ৫১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। আইআরজিসিবিবৃতি মতে, এসব ব্যক্তি বিদেশি যোগাযোগকারীর সঙ্গে যোগাযোগ রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করা এবং মানুষকে উসকানি দিয়ে বিশৃঙ্খলা ও দাঙ্গা ছড়ানোর জন্য লোকজন নিয়োগ ও সংগঠিত করার চেষ্টা করছিল। আরও পড়ুন: ৪৭ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করল যাত্রীবাহী প্রমোদতরী ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের পর ইরানে এমন গ্রেফতারের ঘটনা বেড়েছে। কর্তৃপক্ষ জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেছে, সন্দেহজনক কোনো কার্যক্রম দ্রুত পুলিশ জরুরি নম্বরে জানালে ধ্বংসাত্মক কার্যকলাপ ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধ করা সম্ভব।

Go to News Site