Collector
রিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তাকর্মী হত্যা, চালক গ্রেফতার | Collector
রিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তাকর্মী হত্যা, চালক গ্রেফতার
Somoy TV

রিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তাকর্মী হত্যা, চালক গ্রেফতার

রাজধানীর পল্লবীতে কথা কাটাকাটির জেরে সালাউদ্দিন (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীকে হত্যার ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান। নিহত সালাউদ্দিন (৫৫) ভোলা জেলার বাসিন্দা। তিনি ঢাকার রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ‌‘মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের’ নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতার চালকের নাম মো. সাগর শেখ বাবু (৩৭)। এনায়েত হোসেন বলেন, ‘গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে পল্লবী থানার উত্তর পল্লবী আবাসিক এলাকায় একটি অটোরিকশা প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী সালাউদ্দিন তাকে রিকশা নিয়ে প্রবেশে বাধা দেন। আবাসিক এলাকার নিয়ম অনুযায়ী রিকশা প্রবেশ নিষিদ্ধ থাকায় এ বাধা দেয়া হয়।’ আরও পড়ুন: নিজের রক্তাক্ত শরীর নিয়ে রাতভর মায়ের লাশের পাশে বসে ছিল শিশু আবির! তিনি আরও বলেন, ‘এ সময় অটোচালকের সঙ্গে নিরাপত্তাকর্মীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাবাগান এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে সালাউদ্দিন মারা যান।’ অতিরিক্ত ডিআইজি বলেন, ‘ঘটনার পর নিহতের স্ত্রী হালিমা বেগম পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের পর ১৬ এপ্রিল রাত আড়াইটায় সাগরকে মিরপুর ১১ নম্বর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Go to News Site