Somoy TV
ঢালাওভাবে বাদ যাচ্ছে না টেলিকম সেবায় আন্তর্জাতিক কল আদান-প্রদানকারী আইজিডব্লিউ কিংবা আন্তঃঅপারেটর সংযোগ দেয়া আইসিএক্স লাইসেন্স। বহাল থাকতে পারে ব্যান্ডউইথ সেবা দেয়া আইআইজি অপারেটরও। টেলিকম নীতিমালায় সংশোধনী এনে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের পর মেয়াদ শেষে বাতিল হয়ে যাবে আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি লাইসেন্স। এতে বন্ধ হবে অন্তত শতাধিক দেশীয় প্রতিষ্ঠান।বিদেশ থেকে কেউ দেশে কল করলে তা গ্রাহকের কাছে পৌঁছে দেয় আইজিডব্লিউ অপারেটর। আর দুই মোবাইল অপারেটরের মধ্যে সংযোগ স্থাপন করে, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স সেবাদাতারা।২০০৭ সালের আগে টেলিযোগাযোগ খাতে অনিয়ন্ত্রিত আন্তঃসংযোগ, অবৈধ ভিওআইপি ব্যবহার এবং কল ডিটেইল রেকর্ড গোপনের প্রবণতা বাড়ায় বিপুল পরিমাণ রাজস্ব হারায় সরকার। সেই প্রেক্ষাপটে, ২০০৭ সালের আইএলডিটিএস নীতিমালার মাধ্যমে নিরপেক্ষ ও কেন্দ্রীয় ইন্টারকানেকশন প্ল্যাটফর্ম হিসেবে আইসিএক্স লাইসেন্স দেয় সরকার।প্রায় চার হাজার কোটি টাকা বিনিয়োগ করে বর্তমানে দৈনিক ২৫ কোটি অফনেট কল আদান-প্রদান করছে ২৩টি দেশীয় প্রতিষ্ঠান। যেখানে প্রতিমিনিট কলে মাত্র চার পয়সা রাজস্ব পায় তারা। এরমধ্যে ২ পয়সা বা রাজস্বের ৫০ শতাংশের ভাগ দিতে হয় বিটিআরসিকে। যেখানে মোবাইল অপারেটররা দেয় সাড়ে ৫ শতাংশ। বছরে গড়ে ৩০০ কোটি টাকা রাজস্ব দিচ্ছে আইসিএক্স অপারেটররা। অথচ, অন্তর্বর্তী সরকারের করা টেলিকম পলিসিতে ২০২৭ সালের পর বাতিল হবে আইসিএক্স লাইসেন্স।টেলিকম ইনফ্রাস্ট্রাকচার অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান বলেন, ‘আইসিএক্স সার্ভিস কিন্তু ঠিকই চালু রেখেছে। কিন্তু মাঝখানে আমাদের বাদ দিয়ে বিদেশি মোবাইল অপারেটরদের হাতে তুলে দিয়েছে।’আরও পড়ুন: ইন্টারনেট: গ্রাহক হারাচ্ছে মোবাইল অপারেটররা, নেপথ্যে কী?অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আমিনুর রহমান বলেন, ‘দেশীয় কোম্পানি বন্ধ হবে, হাজার লোক চাকরিচ্যুত হবে। এবং তাদের পরিবারগুলো বিধ্বস্ত অবস্থায় পড়বে।’লাইসেন্স বাতিলের তালিকায় আছে আইজিডব্লিউ এবং ব্যান্ডউইথ সেবা দেয়া আইআইজি অপারেটররা। নীতিমালা সংশোধন করে বিনিয়োগ সুরক্ষার দাবি তাদের।ফাইবার অ্যাট হোম-এর চিফ ইনফরমেশন অফিসার সুমন আহমেদ সাবির বলেন, ‘এমন কোনো পরিবর্তন হওয়া উচিত না, যেটায় আকস্মিকভাবে একটা বড় জনগোষ্ঠী বিপদে পড়ে। এক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি।’এরইমধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজে হাত দিয়ছে সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলছেন, লাইসেন্সিং-এ স্বচ্ছতা ও আইন মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে।টেলিকমখাতে আইসিএক্স, আইজিডব্লিউ এবং আইআইজি মিলিয়ে অন্তত শতাধিক প্রতিষ্ঠান রয়েছে।
Go to News Site