Collector
জ্বালানি তেলের সংকট চরমে, থাকছে নো পার্কিং মামলার ভয়ও | Collector
জ্বালানি তেলের সংকট চরমে, থাকছে নো পার্কিং মামলার ভয়ও
Somoy TV

জ্বালানি তেলের সংকট চরমে, থাকছে নো পার্কিং মামলার ভয়ও

দিন যত যাচ্ছে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। কারও অপেক্ষা ১২ ঘণ্টা, আবার কেউ তেলের সিরিয়াল নিয়ে করছেন মারামারি।অভিযোগ রয়েছে, সিরিয়ালে থাকা গাড়িতেও মামলা দিচ্ছেন পুলিশ। এমন সংকট পরিস্থিতিতে ২৪ ঘণ্টা চালু নেই বেশ কিছু পাম্প। কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তা গ্রাহকদের দিয়ে যাচ্ছেন তারা।কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা এই অপেক্ষা জ্বালানি তেলের জন্য। ভোগান্তিতে পড়া চালকরা জানান, অপেক্ষার সময় পার হয়েছে অন্তত ১২-১৩ ঘণ্টা।বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে, এমন মন্তব্য করে চালকরা বলছেন, নিজের জরুরি কাজের জন্যও যেতে পারছেন না তারা। অন্যদিকে, নো পার্কিং মামলাও দিচ্ছেন পুলিশ।আরও পড়ুন: ‘ফুয়েল পাস অ্যাপ’ নিয়ে সুখবর দিলো জ্বালানি মন্ত্রণালয়এমন বাস্তবতায় সিরিয়াল বিক্রি ও জোর করে লাইনে এসে তেল নেয়ার অভিযোগে মারামারিও হয় কিছু কিছু পাম্পে।দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকরাও পড়েছেন বিপাকে। তার সঙ্গে অনেকে দীর্ঘ সময় লাইনে থেকে হচ্ছেন অসুস্থ।পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তাই গ্রাহকদের দিচ্ছেন তারা।এদিকে শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুর, আসাদগেট ও গাবতলিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুয়েল পাস অ্যাপসের আওতায় যারা আছেন তাদের দিচ্ছে ১০০০-১২০০ টাকার তেল এবং যাদের নেই তাদের দিচ্ছে ৫০০-৮০০ টাকার তেল।

Go to News Site