Collector
হিলিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে দাপট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা | Collector
হিলিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে দাপট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Somoy TV

হিলিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে দাপট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে কখনো সাংবাদিক, আবার কখনো চিকিৎসক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ইসমাইল হোসেন একটি মোটরসাইকেলে করে হিলি ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় তিনি সিরিয়াল না মেনে আগে তেল নিতে চাইলে উপস্থিত লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে স্টেশনে অনিয়মের অভিযোগ তোলেন এবং তেল বিক্রি বন্ধ করার চেষ্টা করেন। নিজের মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।সেখানে উপস্থিত লোকজন ও দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কখনো সাংবাদিক, আবার কখনো নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করেন। তবে সাংবাদিকতার সপক্ষে কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাকে আটক করে।খবর পেয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ইসমাইলকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে ১০ দিন জেল খাটার নির্দেশ দেওয়া হয়।আরও পড়ুন: ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে জরিমানা করায় প্রতিক্রিয়া জানাল জেলা পুলিশইউএনও অশোক বিক্রম চাকমা জানান, অভিযুক্ত যুবক ভুয়া পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটিরও কোনো বৈধ কাগজপত্র ছিল না। এসব অভিযোগে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আটক যুবক ভুয়া পরিচয়ে মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Go to News Site