Collector
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খননে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী | Collector
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খননে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী
Somoy TV

প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খননে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে জলবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় কাইছা বাড়ি থেকে মনসুরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত এই পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।মন্ত্রী আরও বলেন, ‘মা-বোনদের প্রতি সম্মান রেখে গ্রামাঞ্চলে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তা বাস্তবায়ন করা হবে। জলবদ্ধতা নিরসন এবং প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে হলে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।’আরও পড়ুন: লক্ষ্মীপুরে চার লেন সড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে: পানিসম্পদ মন্ত্রীকৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য পানির বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘খাল পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার করা যাবে। একইসঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা কমানো সম্ভব হবে।’জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

Go to News Site