Collector
হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা হেলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি | Collector
হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা হেলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
Somoy TV

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা হেলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ মাজেদুল হক ওরফে হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এই জবানবন্দি দেন। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন এবং এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। আরও পড়ুন: হাদি হত্যা মামলার আসামিদের কীভাবে ফেরানো হবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাএর আগে, গত ১৫ এপ্রিল আদালত হেলালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। হেলাল চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস এন্ড কোং’ নামক একটি অস্ত্র বিক্রয় প্রতিষ্ঠানের মালিক।উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ চালানোর সময় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Go to News Site