Collector
পাঁচ ব্যাংকে উদ্যোক্তাদের আটকে থাকা অর্থ দ্রুত ছাড় চান রফতানিকারকরা: সেমিনারে বক্তারা | Collector
পাঁচ ব্যাংকে উদ্যোক্তাদের আটকে থাকা অর্থ দ্রুত ছাড় চান রফতানিকারকরা: সেমিনারে বক্তারা
Somoy TV

পাঁচ ব্যাংকে উদ্যোক্তাদের আটকে থাকা অর্থ দ্রুত ছাড় চান রফতানিকারকরা: সেমিনারে বক্তারা

আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নজরদারির অভাবে তৈরি পোশাকের ন্যায্য মূল্য পাচ্ছে না বাংলাদেশ। এমন সংকটের তথ্য দিয়ে সম্মিলিত পাঁচ ব্যাংকে উদ্যোক্তাদের আটকে থাকা অর্থ দ্রুত ছাড় চান রফতানিকারকরা।শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় ইআরএফ আয়োজিত সেমিনারে এসব কথা জানান বিকেএমইএ এবং বিজিএমইএয়ের সভাপতিরা। এদিকে একই অনুষ্ঠানে জ্বালানি ঘাটতি কাটাতে মজুত বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি আর যুদ্ধাবস্থা ঘিরে বিশ্ববাজারে কমতে থাকা চাহিদা আর তীব্র প্রতিযোগিতার মুখে দাম কমছে তৈরি পোশাকের। সবশেষ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় আড়াই আর ইউরোপে বছর ব্যবধানে পোশাকের দাম কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। উদ্যোক্তাদের দাবি, আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরদারির অভাবে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আরও পড়ুন: আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী বিকেএমইএয়ের সভাপতি মো. হাতেম বলেন, আন্তর্জাতিক তদারকি প্রতিষ্ঠানগুলোর নজরদারির অভাবে ক্রেতাদের কাছ থেকে তৈরি পোশাকের ন্যায্য মূল্য পাচ্ছে না বাংলাদেশ। কম দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। ইআরএফ আয়োজিত সেমিনারে বিজিএমইএয়ের সভাপতি মাহমুদ হাসান খান জানান, রফতানি বাজারে সংকটময় অবস্থাতেই মার্জ করা সম্মিলিত ৫ ব্যাংকে টাকা আটকে আছে উদ্যোক্তাদের। যা থমকে দিচ্ছে বিনিয়োগ। ডিজেল ও গ্যাসের বিপরীতে শতভাগ সৌরবিদ্যুৎ দিয়ে শিল্প চালানো সম্ভব নয়; এ নীতির ধারাবাহিকতা বজায় থাকলে বিনিয়োগ বাড়বে না বলেও জানান বিজিএমইএ সভাপতি। অনুষ্ঠানে ঋণ নির্ভরতা কমানোর তাগিদ দিয়ে সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজ জানান, ব্যাংকিং খাতে সুশাসন না এলে বাড়বে না বিনিয়োগ। এসময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর জানান, জ্বালানিখাতে পর্যাপ্ত মজুত পায়নি বিএনপি সরকার। এখাতে পর্যাপ্ত মজুত থাকার দরকার ছিল, কিন্তু এ সরকার এসে সেটা পায়নি তাই সংকট উত্তরণে স্বল্পমেয়াদী ও দীঘমেয়াদী পরিকল্পনা নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাণিজ্য চুক্তিগুলোর পুনরায় যাচাই-বাছাই করা হবে বলেও জানান উপদেষ্টা।

Go to News Site