Collector
‘আমরা ক্ষুধার্ত’, মহাগুরুত্বপূর্ণ আর্সেনাল ম্যাচের আগে হল্যান্ডের হুংকার | Collector
‘আমরা ক্ষুধার্ত’, মহাগুরুত্বপূর্ণ আর্সেনাল ম্যাচের আগে হল্যান্ডের হুংকার
Somoy TV

‘আমরা ক্ষুধার্ত’, মহাগুরুত্বপূর্ণ আর্সেনাল ম্যাচের আগে হল্যান্ডের হুংকার

১৯ অক্টোবর, রাত সাড়ে ৯টা। আর্সেনাল-ম্যানচেস্টার সিটির সাক্ষাৎ। ম্যানচেস্টার সিটি জিতলে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে ৩, জিতলে আর্সনাল এগিয়ে যাবে ৯ পয়েন্টে। লিগের শেষের দিকের এই ম্যাচটি তাই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছে।ঘরের মাঠে এই ম্যাচকে সামনে রেখে হুংকার দিয়েছেন সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আরলিং হল্যান্ড। আর্সেনালের বিপক্ষে শেষ ম্যাচে তারা ২-০ গোলে জিতেছিল। সেটা আবার ফিল এফএ কাপের ফাইনাল। আর সবশেষ ম্যাচে চেলসিকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। সেই ম্যাচের উল্লেখ করেই হল্যান্ড জানান, তারা ক্ষুধার্ত।২৫ বছর বয়সি এই স্ট্রাইকার বলেন, ‘চেলসির বিপক্ষে শেষ ম্যাচটা আমাদের জন্য দারুণ ছিল। আমরা শুরুটা একটু এলোমেলো করেছিলাম, কিন্তু শেষটা খুব শক্তভাবে করেছি। আমরা ভালো করছি এবং আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত।’আরও পড়ুন: কপাল পুড়ছে রিয়াল মাদ্রিদের একাধিক ফুটবলারের!আর্সেনালের বিপক্ষে সবশেষ দেখার কথা স্মরণ করিয়ে দিয়ে হল্যান্ড বলেন, ‘সিটি এমন একটি ক্লাব যেখানে এসার পর ট্রফি জেতা উচিত। আমরা কয়েক সপ্তাহ আগে একটি ট্রফি জিতেছি, যা ছিল দারুণ এক অনুভূতি। এখন আমাদের সেটার উপর ভিত্তি করে আরও এগিয়ে যেতে হবে।’তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালো মানসিক অবস্থায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনে একটা বিশাল ম্যাচ আসছে। মাথা ঠান্ডা রাখা উচিত এবং বেশি কিছু নিয়ে ভাবা উচিত নয়। ভাবলে এটা খুবই খারাপ হতে পারে।’

Go to News Site