ভিনগ্রহী প্রাণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বিশ্বাসের ভিত্তি বেশ মজবুত। ২০২১ সালের এক জরিপ অনুযায়ী, দুই-তৃতীয়াংশ আমেরিকান বিশ্বাস করেন, অন্য গ্রহে বুদ্ধিমান প্রাণ রয়েছে।