Collector
হাসপাতালের কক্ষে পাওয়া গেল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, লাপাত্তা পরিবার | Collector
হাসপাতালের কক্ষে পাওয়া গেল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, লাপাত্তা পরিবার
Somoy TV

হাসপাতালের কক্ষে পাওয়া গেল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, লাপাত্তা পরিবার

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথি আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) সকালে সৈয়দপুর শহরের ডক্টারস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎নিহত সাথি আক্তার সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের স্ত্রী। তাদের একটি সন্তান রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৪৬ মিনিটে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্সরা পূর্বের চিকিৎসা অনুযায়ী স্যালাইন ও ওষুধ চালু রাখেন। কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স জাহিদা বেগম ও রোহিদা বেগম  জানান, ভর্তি পর রোগীর স্বামী কিছু সময় অবস্থান করে নাস্তা আনতে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৮টার দিকে এসে রোগীর সঙ্গে কথা বলে পুনরায় বাইরে চলে যান। এ সময় রোগী কক্ষে একাই ছিলেন। আরও পড়ুন: নরসিংদীতে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক তারা আরও জানান, নিয়মিত পরিদর্শনের সময় রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বামীর উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন দেখা যায়, সাথি আক্তার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ‎এ ঘটনায় নিহতের স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‎ডক্টরস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হোসেন তাহমিদ ইমাম জানান, বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা হাসপাতালে না আসায় পরবর্তীতে সৈয়দপুর থানায় অবহিত করা হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হুদা জানান, ‘বিষয়টি আমার জানা নেই। তবে কোনো রোগী যদি স্বইচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন, সেক্ষেত্রে তাকে পালাতক হিসেবে নথিভুক্ত করা হয়।’ আরও পড়ুন: নড়াইলে ডিভোর্স দেয়ায় গৃহবধূ ওপর হামলা, শরীরে অর্ধশত সেলাই এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site