Collector
কিশোরগঞ্জে হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু | Collector
কিশোরগঞ্জে হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Somoy TV

কিশোরগঞ্জে হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বড় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত হলুদ মিয়া (৩৭) উপজেলার ৯নং জয়কা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হলুদ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।আরও পড়ুন:  কিশোরগঞ্জে জব্দকৃত তেল গোপনে বিক্রির অভিযোগ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেবিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Go to News Site