Collector
ইউক্রেনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, দুইজন নিহত | Collector
ইউক্রেনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, দুইজন নিহত
Somoy TV

ইউক্রেনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, দুইজন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি জেলায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। খবর রয়টার্সের।মেয়র জানিয়েছেন, কিয়েভের হলোসিভস্কি জেলায় আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বন্দুক হামলার ঘটনা ঘটে। এক বন্দুকধারী গুলি চালিয়ে ‘বেশ কয়েকজন নিহত ও আহত’ করে এবং এরপর একটি সুপারমার্কেটের ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রাখে। এক টেলিগ্রাম বার্তায় তিনি জানান, ‘যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে আটক করতে বিশেষ অভিযান চলছে এবং সে বর্তমানে একটি সুপারমার্কেটের ভেতরে অবস্থান করছে।’ মেয়র আরও বলেন, চিকিৎসকদের তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। সুপার মার্কেটের ভেতরে এখনও গোলাগুলি চলছে বলেও জানান তিনি।

Go to News Site